এমন যদি হতো, আমার দেশের শাসক হতো, ওমরের-ই মতো হতো লিরিক

এমন যদি হতো (লিরিক)

সাইফুল্লাহ মানছুর
কথা ও সুর- আবুল কাশেম

এমন যদি হতো.....

আমার দেশের শাসক হতো.....

ওমরের-ই মতো হতো

আবু বক্করের মতো.... (১ বার- ধীরে ধীরে)

 

এমন যদি হতো

আমার দেশের শাসক হতো

ওমরের-ই মতো হতো

আবু বক্করের মতো.... (২ বার)

 

প্রজার দুঃখে তাদের চোখে, আসতো নারে ঘুম।

দেশের ভেতর পরে যেতো, শান্তি সুখের ধুম.... (২ বার)

 

গরিব-দুঃখি, ভুখা-নাঙ্গা, নাহি পাওয়া যেতো....

যদি আমার শাসক হতো, ওমরের-ই মতো হতো।

 

এমন যদি হতো

আমার দেশের শাসক হতো

ওমরের-ই মতো হতো

আবু বক্করের মতো... (১ বার)

 

জনগণের খোঁজ-খবর নিত রাত দুপুরে,

ঘুরে ঘুরে দেখতো কি কেউ, আছে অনাহারে?.... (২ বার)

 

আমার দেশের মা-বোনেরা লাঞ্চিতা হতো না,

আমার দেশের কৃষক-শ্রমিক বঞ্চিত হতো না।.... (২ বার)

 

ধনি-গরিব ভালোবাসার, জীবন ফিরে পেতো।

যদি আমার শাসক হতো, ওমরের-ই মতো।

 

এমন যদি হতো

আমার দেশের শাসক হতো

ওমরের-ই মতো হতো

আবু বক্করের মতো... (২ বার)

 

এমন যদি হতো......

আমার দেশের শাসক হতো......

ওমরের-ই মতো হতো....

আবু বক্করের মতো.... (১ বার- ধীরে ধীরে)




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.